Admiral মুভি রিভিউ ।





ইতিহাসের পাতায় আজকের “শান্তিপ্রিয় জাপানী”দের শান্তির চিহ্ন মাত্রও পাওয়া যাবে না। ১৫৯৭ সাল। ৫ বছরের মাথায় দ্বিতীয়বারের মতো জাপান কোরিয়া আক্রমন করে। জাপানী বাহিনী নির্দয়ভাবে আগ্রসর হতে থাকে। আত্মসমর্পণের পরেও হত্যা, খাবার-পানীয়ের উৎস ধ্বংস করা এমনকি শিশুদের হত্যা করা; কোনোটিই বাদ দিচ্ছিল না জাপানীরা। কোরিয়ান নেভির ফ্রন্টলাইন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয় জাপানী নৌবহর। নাবিকদের হত্যা করে তাদের মুণ্ডু উপহার হিসেবে পাঠাতে শুরু করে তারা। রাজা বাধ্য হয়েই ডাবল এজেন্টের অভিযোগে আটক একজন অ্যাডমিরালকে পুনর্বহাল করেন। অবশিষ্ট ১২টি জাহাজ Yi sun shin এর হাতে তুলে দেন। কিন্তু জাহাজ তোহ আর কোন গায়েবী শক্তিতে চালানো যায় না। অস্রের থেকেও বড় শক্তি ক্রুদের পরিশ্রম আর ভালবাসা। কিন্তু মৃত্যুর ভয়ে সেটাই কোথায় যেন হারিয়ে গেছে। সহযোদ্ধাদের কাঁটা মুণ্ড সৈন্যদের শৃঙ্খলা এবং মনোবলও কেঁড়ে নিয়েছে। জুনিয়র ক্যাপ্টেনরাও জাহাজের পাল তুলতে অপরাগ। ভয় সবাইকে গ্রাস করে নিচ্ছে। এর মধ্যেই রাজধানী থেকে নির্দেশ এলো নৌযুদ্ধের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সৈন্য নিয়ে যেন Yi sun shin রাজধানীর প্রতিরক্ষায় অংশ নেয়। ৩০০ জাহাজের সামনে ১২টা জাহাজ কি আর করতে পারবে?

অ্যাডমিরাল বেঁকে বসলেন। সমুদ্রের সাথে নাকি মানব মনের গভীর সংযোগ। স্রোতের গর্জন মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে। স্রোতের গর্জন তার কানে যেন নতুন কোন বার্তা দিয়ে গেল। ১২ টা জাহাজ নিয়েই তিনি ভেসে পরার সিদ্ধান্ত নিলেন!!

কিছু বীরত্বের গল্প আসলে শব্দে প্রকাশ করা যায় না। The Admiral-Roaring Currents সিনেমাটি সম্পূর্ণ বাস্তব এক সাহসিকতার চিত্রায়ন। নির্লিপ্ততার চাদরে ঢাকা নেকড়ের হিংস্রতা, দৃঢ় মনোবল এবং সবমিলে ভেঙ্গে পরা chain of command কে আবার জাগিয়ে তোলা এসব কিছুই শিক্ষণীয় বার্তা দিয়ে যাবে। সিনেমাটগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ!!! সম্ভবত ২ ঘণ্টা ৮ মিনিটের রেশ আজীবন থেকে যেতে বাধ্য। তবে সিনেমার প্রথমদিকে কিছুটা ধীর গতির মনে হতে পারে।

“The Admiral: Roaring Currents” (2014)
Director: Kim Han-min
Leading Cast: Min-sik Choi, Seung-ryong Ryu, Jin-woong Jo
Genre: Adventure, Biography, War
Country: South Korea
Language: Korean
IMDB Rating: 7.1
personal rating: 8.4

Share this

Related Posts

Previous
Next Post »

Write to us if you want to publish your own review here

xx