Movie: Don't Breathe
Year: 2016
Genre: Suspense Thriller
প্রচুর উত্তেজনা আর সাসপেন্সে ফুল পুরো মুভি। এক মিনিটের জন্যও চোখ সরাতে পারবেন না। তিন বন্ধু টাকা চুরি করতে যায় শহর থেকে
দূরে একটি নির্জন জায়গায়। সেই বাড়িতে থাকে একজন অবসরপ্রাপ্ত সৈনিক যে ইরাকের এক যুদ্ধে দৃষ্টিশক্তি হারিয়েছে। চোখে না দেখলেও দারুন শ্রবণশক্তি লোকটির। সেই সাথে লোকটি খুবই হিংস্র। সেই বাসায় গিয়ে তারা তিনজনে আটকে যায়। অন্ধ লোকটি বুঝে ফেলে যে তার ঘরে কেও আছে। শুরু হয় উত্তেজনা। উত্তেজনা এমন পর্যায় চলে যাবে যে সত্যি দম বন্ধ হিয়ে আসবে। আর সে জন্যই আমি বলব
মুভির নামকরণ সার্থক। তারা কি টাকা নিতে পারবে? সবাই কি
বেচে ফিরতে পারবে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে দেখে নিন মুভিটি। এত উত্তেজনা আগে কোনো মুভিতে কখনো ফিল করিনি। পুরো শরীর গরম হয়ে আসছিল। কান দিয়ে গরম বায়ু নির্গত হচ্ছিল।
আমার মতে মাস্ট ওয়াচেবল একটা মুভি। দেখে নিন, টাইম ওয়েস্ট হবার কোনো চান্স নেই।

Write to us if you want to publish your own review here